বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক: প্রতারণা চক্রের মূলহোতা গ্রেপ্তার

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতা মাসুদ রানা হৃদয়কে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট।

শুক্রবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৪টায় রাজধানীর খিলগাঁও থানার জোড়ভিটা ত্রিমোহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা হৃদয় (২৮) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের আব্দুল করিম লিটনের ছেলে। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

ভুক্তভোগী তেজগাঁও স্টেশন রোডের নগদ/বিকাশ এজেন্ট ব্যবসায়ী মো. বাহাউদ্দিন জানান, ২০২৫ সালের ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত একজন অজ্ঞাত ব্যক্তি একাধিকবার তার দোকান থেকে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন করেন।

২৩ মার্চ রাত ১০টার দিকে সর্বশেষ লেনদেনের সময় প্রতারক কৌশলে তার নগদ এজেন্ট নম্বরে একটিওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠায়। মুহূর্তেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতারক চক্র। কিছু বুঝে ওঠার আগেই বাহাউদ্দিনের এজেন্ট অ্যাকাউন্ট থেকে মোট ২ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা বিভিন্ন নম্বরে সরিয়ে নেয় তারা।

প্রতারিত হওয়ার পর ভুক্তভোগী এটিইউ-এর মোবাইল অ্যাপে অভিযোগ জানান। পাশাপাশি তেজগাঁও শিল্পাঞ্চল থানায়ও মামলা করেন।

অভিযোগের ভিত্তিতে ও থানা থেকে প্রেরিত আবেদনের প্রেক্ষিতে এটিইউ’র একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য সংগ্রহ করে মূলহোতা মাসুদ রানা হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: