শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

ঢাবিতে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল গ্যালারিতে আজ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৫০তম ব্যাচের (১৯৯৭-৯৮ সেশন) আয়োজনে শুকবার বিকেলে জয়নুল গ্যালারি-১-এ এই প্রদর্শনী শুরু হয়।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ফরিদা জামান।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও কবি জাহিদ মুস্তাফা।

অধ্যাপক ফরিদা জামান বিকেল ৫টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‘এ গ্রুপ আর্ট এক্সিবিশন’ শিরোনামে এই প্রদর্শনীতে ২৩ জন শিল্পীর ৪৬টি শিল্পকর্ম স্থান পেয়েছে। যার মধ্যে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে গাজার জন্য মানবিক আবেদনের প্রতিফলন।

প্রদর্শনীতে উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে ব্লাড অ্যান্ড ব্লসমস (১,২), হুইস্পার অফ টাইড, হুইস্পার অফ সাইলেন্স, মায়া, বাংলার বধু, প্রকৃতি, বৃক্ষ কথন, দুর্গার বিয়ে, দ্য লাস্ট রিডার অব পোয়েট্রি, দ্য গার্ডেনার, অপেক্ষা, সৃষ্টির ছন্দ এবং রেডিয়েন্স ইন দ্য ডার্ক।

প্রদর্শনীটি আগামী ৭ অক্টোবর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: