শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ ‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দেবহাটার কুলিয়ায় কোরআন অপমাননা করায় সোহাগ নামের এক যুবককে গণপিটুনি

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটিতে সোহাগ (২৫) নামের এক যুবক পবিত্র কুরআন অপমাননা করে ফেইসবুকে স্ট্যাটার্স দেওয়ায় গণপিটুনি এবং পরে আটকের পর ধর্ম অপমানার মামলা করেছে দেবহাটা থানা পুলিশ। সোহাগ পুষ্পকাটি গ্রামের মন্জুরুল এর মেজে ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার ৬ অক্টোবর জোহরের নামাজের পরে পুষ্পকাটি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন তার বাড়িতে। সোহাগ তার ফেইসবুকে লিখেছেন, আল্লাহ বলে কিছু আছে আমি মনে করি নাই, আমি ইসলাম ধর্মের এক ছেলে, আজ আমি নিজ পায়ে কোরআনকে পায়ে লাথি মেরে ফেলে দিয়েছি এবং আমার নিশ্চয় কোরআনকে পায়ের নিচে ফেলেছি। কারণ আমার মতো ছেলের কাছে কোরআন ফালতু। আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই এবং তার পাশাপাশি এটাও বলতে চাই, ইসলাম ব্যতীত আর ধর্ম আমি মনে করি সেটাই সঠিক। কারণ কোরআন মানুষের আলোর পথ দেখা দেয় না। কারণ আমি মনে করি কোরআন একটা ফালতু।

এই স্ট্যাটার্স ফেইসবুকে দেখে এলাকার আলেম ওলামাসহ এলাকাবাসীরা সোহাগের বাড়িতে যেয়ে তাকে এলাকার ছেলে হিসাবে অনুরোধ করে বলে তুমি কোরআনকে অপমাননা করেছো তার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে নইলে তোমার বিপদ হবে। এই কথা বলার পর সোহাগ আলেম ওলামাদের বাজে গালিগালাজ করতে থাকে এবং তাদেরকে মারধর করতে উদ্ধত হয়। এই ঘটনার পর আলেমদের মধ্যে একজন সোহাগের উশৃংখল আচরণ ফেইসবুকে দেওয়ার পর মুহূর্তের মধ্যে ঘটনাটি ভাইরাল হয়ে পড়ে।

তারপরেই দুপুর ২ টা থেকে বিভিন্ন এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ সোহাগের বাড়িতে এসে ভীড় জমাতে থাকে এবং তাকে গণপিটুনি শুরু করতে থাকে। গণপিটুনিতে যে কোন মুহুর্তে তার জীবন সংশয় হতে পারে এই আশংকায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানকে জানানো হলে তিনি তৎক্ষনাৎ পুলিশ পাঠাইয়া তাকে আটক করে দেবহাটা থানায় নিয়ে যায়।

এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত সোহাগের নামে ধর্ম অপমাননার মামলার প্রস্তুতি চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: