শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ ‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে ৬টি বাসের ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৯তম বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে ৬টি বাসের ব্যবস্থা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (রুয়া)।

৭৩১ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ ২০০ জন শিক্ষার্থীর জন্য ৪টি বাস বরাদ্ধ প্রদান করে। এছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের যাতায়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের দায়িত্বে থাকা প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতির কাছে বাসের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান।

এর ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে রুয়ার সভাপতি মাও. রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন কার্যনির্বাহী কমিটির সাথে তাৎক্ষণিক পরামর্শ করে ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী রাবি শিক্ষার্থীদের যাতায়াতে ৬টি বাস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

বৃহস্পতিবার রাত ৯টায় জোহা চত্বর থেকে বাস ছাড়বে এবং ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিকেল ৩টায় বাসগুলো ছেড়ে আসবে।

এ তথ্য নিশ্চিত করেছেন রুয়ার যুগ্ম প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক আলম আলম ইমন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: