মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ নোয়াখালী মাদক বিরোধী কমিটির ইউএনও’র সাথে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে ৬টি বাসের ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৯তম বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় যাতায়াতে ৬টি বাসের ব্যবস্থা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (রুয়া)।

৭৩১ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ ২০০ জন শিক্ষার্থীর জন্য ৪টি বাস বরাদ্ধ প্রদান করে। এছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের যাতায়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের দায়িত্বে থাকা প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতির কাছে বাসের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান।

এর ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে রুয়ার সভাপতি মাও. রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন কার্যনির্বাহী কমিটির সাথে তাৎক্ষণিক পরামর্শ করে ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী রাবি শিক্ষার্থীদের যাতায়াতে ৬টি বাস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

বৃহস্পতিবার রাত ৯টায় জোহা চত্বর থেকে বাস ছাড়বে এবং ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিকেল ৩টায় বাসগুলো ছেড়ে আসবে।

এ তথ্য নিশ্চিত করেছেন রুয়ার যুগ্ম প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক আলম আলম ইমন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: