শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ ‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কিছু কিছু দল ডিস্টার্ব করছে: মির্জা আব্বাস

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলের অংশ না নেওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু কিছু দল ডিস্টার্ব করছে। তবে তারা সব সময়ই এমনটা করে। আমরা লক্ষ্য রাখছি।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা আশা করছি, গণতান্ত্রিক উত্তরণের পথে আজকে একটা বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে তারা আসছে না। তারা সব সময়ই ডিস্টার্ব করবে। আমরা লক্ষ্য রাখছি।’

মির্জা আব্বাস বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা ডিস্টার্বের অংশ।’

বিকাল ৪টায় জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি-জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংসদ ভবনে আসেন।

বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা অনুষ্ঠানে যোগ দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: