বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

রাজধানীর বাড্ডায় বাসার ভেতরে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় গুলি করে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির খ-১৯৮ নম্বর দুই তলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, বাসাটির মেঝে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তার থুতনির নিচে একটি ছিদ্র রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনাস্থলের আশপাশের মানুষজনের কাছে জানা গেছে, যেই বাসা থেকে মরদেহটি উদ্ধার হয়েছে সেটি নিহতের বাসা নয়। মাদক কারবারীদের কোনো দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে তা বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে।

তিনি জানান, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার। বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। তবে এখনও তার পরিবারকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটিতে একটি মামলা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: