বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

রমজানে পণ্যের দাম কম রাখতে কাজ করছে সরকার

আসন্ন রমজানে পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, রোজার আগেই চাল, গম আনা হবে।

এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে। রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে। সিলেট ওসমানী বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন করা হবে বলেও জানিয়েছেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, কক্সবাজার দোহাজারি রেল প্রকল্পের মেয়াদও বাড়ানো হবে।

পুলিশের জন্য বডি ক্যামেরা ক্রয়ের বিষয়ে তিনি জানান, বডি ক্যামেরা নিয়ে আলোচনা হচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে কেনা হয়, তা দেখা হবে। ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও, সে সংখ্যা কমবে। এছাড়া ১৭ হাজার শটগান যুক্ত হবে আনসারে। এই শটগান খুবই স্বল্প মূল্যে কেনা হবে। অর্থ উপদেষ্টা আরও বলেন, আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি। আমাদের সার্বিক কাজে তারা মোটামুটি সন্তুষ্ট।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: