সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম
চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ বদলিজনিত কারণে পটুয়াখালী শাখা থেকে বিদায় নিলেন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব ‘মেসির অপরাধ লাল কার্ড পাওয়ার মতো কি না, সেটা জানি না’ ঘরের গণ্ডি পেরিয়ে আনন্দের খোঁজে নারীদের ‘উড়ন্ত ঘুড়ি’ যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ভৈরব পৌর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাধারণ সম্পাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০২ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এজন্য কোম্পানিটি ব্যয় করবে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী মৌজায় জমিটি কেনার অনুমোদন দেওয়া হয়। জমিটি জামান মিয়া এবং মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও গং-এর কাছ থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামে ক্রয় করা হবে। নিবন্ধন-সংক্রান্ত ভ্যাট, কর ও অন্যান্য ব্যয়ও কোম্পানিই বহন করবে।

কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যৎ উৎপাদন সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের লক্ষ্যেই এই জমি অধিগ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, উৎপাদন সক্ষমতা বাড়াতে চলতি বছরের মার্চেও একাধিক বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে রয়েছে নিজস্ব প্যাকেজিং সুবিধা সম্প্রসারণে একটি নতুন সিঙ্গেল কার্টন মেকিং প্রোডাকশন প্ল্যান্ট স্থাপন এবং তিনটি কারখানায় রুফটপ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ।

কোম্পানিটি এ প্রকল্পে চীন থেকে প্রায় ১৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের যন্ত্রপাতি আমদানি করছে। নতুন কার্টন প্ল্যান্ট চালু হলে বছরে প্রায় ৩৯৪ দশমিক ২০ মিলিয়ন বর্গমিটার করুগেটেড বোর্ড উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি মদনপুর, কুতুবপুর ও লোলাটি কারখানায় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে জ্বালানি ব্যয় কমানোর পরিকল্পনাও বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: