শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম
খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে ক্ষতি কত, জরিপ শুরু করেছে বিজিএমইএ শেখ হাসিনার আহ্বানে কোথাও লকডাউন পালিত হয়নি: আবদুস সালাম বিজ্ঞানের নতুন সহকারী এআই, গবেষণায় কী বদলাচ্ছে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির জটিল কাজ দ্রুত করতে নতুন এআই মডেল আনল গুগল ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায় তানজিনা হোসেনের গল্প—ট্রানজিট

চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে সাংগঠনিক সভা

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষের মার্কা প্রার্থী কামরুল হুদাকে নির্বাচিত করার জন্য সংগঠনকে সংগঠনিক করার লক্ষ্যে চৌদ্দগ্রামে শুক্রবার (২১ নভেম্বর) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়া বীরবিক্রম হলে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

এতে সভাপতিত্বে করেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহছান মহব্বত এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি হারুন অর রশিদ মজুমদার, আ ন ম সলিমুল্লাহ টিপু, শাহিন রেজা, জাকারিয়া যুবরাজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, নুরুনবী পাটোয়ারী, ইয়াকুব আলী, ফরিদ উদ্দিন শাহীন, ফারুক হোসেন, রফিকুল ইসলাম চৌধুরী, অধ্যাপক জিয়াউর রহমান, মোঃ ইসমাইল হোসেন, ডাঃ মীর আলম মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা মহিলা দলের সভাপতি গুলশান আরা পুতুল, সাইফুল ইসলাম দুলাল, আক্তার হোসেন, মোঃ হাসান প্রমুখ। এতে উক্ত সভা চৌদ্দগ্রাম উপজেলার ও পৌরসভা বিএনপি, যুবদল, মহিলাদল, স্বেচ্ছাদল ও ছাত্রদলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: