শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম
শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে ক্ষতি কত, জরিপ শুরু করেছে বিজিএমইএ শেখ হাসিনার আহ্বানে কোথাও লকডাউন পালিত হয়নি: আবদুস সালাম বিজ্ঞানের নতুন সহকারী এআই, গবেষণায় কী বদলাচ্ছে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির জটিল কাজ দ্রুত করতে নতুন এআই মডেল আনল গুগল ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায়

সিলেটের যুবলীগের সাংগঠনিক রাণা সহ তার সহযোগীরা ছাগল চুরি করতে গিয়ে বগুড়ায় গ্রেফতার হয়ে ছিলো ২০২৩ সালে

সিএনজিচালিত অটোরিকশায় ঘুরে বেড়ানোর নামে ছাগল চুরি করার অভিযোগে বগুড়া থেকে আটক করা হয় সিলেটের দক্ষিণ সুরমা যুবলীগের সাংগঠনিক রাণা সহ তার সহযোগীরা।

পুলিশের ভাষ্য, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে তিনটি ছাগলসহ পাঁচজন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের টহল দল অটোরিকশার ভেতরে ছাগল দেখে সন্দেহ হলে তাদের গতিরোধ করে। জিজ্ঞাসাবাদের সময় কথায় অসঙ্গতি পাওয়ায় তাদের আটক করা হয়। পরে তারা ছাগল চুরি করার কথা স্বীকার করেন।
উপজেলার মহিপুর জুয়ানপুর এলাকার হাইওয়ে থেকে ১৬ ফেব্রুয়ারী ২০২৩ শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছে থেকে তিনটি ছাগল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

আটক যুবকরা হলেন-সিরাজগঞ্জ সদরের মিরপুর কালাচানের মোড় এলাকার মজিবুর শেখ (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাংগঠনিক আব্দুল আলিম রাণা (৩৬), সাগর (২২), হাইউল (২২) ও অটোরিকশা চালক আলমগীর হোসেন।

আটক অটোরিকশা চালক আলমগীর হোসেন বলেন, ‘ যাত্রীরা আমার পরিচিত। সকালে ঘুরতে যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া করে তারা সিরাজগঞ্জ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় চান্দাইকোনা এলাকায় পৌঁছালে রাস্তা থেকে তারা একটি ছাগল গাড়িতে তুলে নেন।

‘তখন গাড়িতে ছাগল তোলার কারণ জানতে চাইলে ওরা পিকনিক করার কথা বলে। ওই সময় পাশে থাকা আরও দুটি ছাগল দেখে সেগুলো বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। তাদের কথা মতো ছাগল তিনটি গাড়িতে তুলে নিয়ে নয়মাইল হাটে বিক্রির জন্য নেয়া হচ্ছিল।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ‘মহাসড়কে থ্রি হুইল যান চলাচল রোধে আমাদের টিম সবসময় হাইওয়ে রাস্তায় টহল দেয়। এরই ধারাবাহিকতায় দুপুরে তিনটি ছাগল ও একটি সিএনজিসহ পাঁচজনকে আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে তাদের শেরপুর থানায় হন্তান্তর করা হয়েছে।

সূত্রে জানা যায়, আব্দুল আলিম সিলেট দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ২০২৩ সালে একটি ছিনতাইর ঘটনায় সিলেট বাবনা পয়ন্টে গণধোলাইর শিকার হয়, তখন কাশেম নামের এক ভাঙ্গাড়ি ব্যবসায়ী একটি ছিনতাই মামলা করেন সিলেটের দক্ষিণ সুরমা থানায়, এ মামলায় পুলিশে ভয়ে দীর্ঘ কয়েক মাস ধরে বগুড়ার মিরপুর এলাকায় ছিনতাইকারি সাগরের বাসায় আশ্রয় নিয়ে সেখানেও নানা অপরাধমূলক কাজে জড়ে পড়ে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: