শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম
খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে ক্ষতি কত, জরিপ শুরু করেছে বিজিএমইএ শেখ হাসিনার আহ্বানে কোথাও লকডাউন পালিত হয়নি: আবদুস সালাম বিজ্ঞানের নতুন সহকারী এআই, গবেষণায় কী বদলাচ্ছে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির জটিল কাজ দ্রুত করতে নতুন এআই মডেল আনল গুগল ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায় তানজিনা হোসেনের গল্প—ট্রানজিট

মতলব উত্তরে বিএনপি মনোনীত প্রার্থীর উপস্থিতিতে চেয়ারম্যানের গাড়ী ভাংচুর

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীনের উপস্থিতিতে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর পর্যটন লিমিটেডের চেয়ারম্যানের গাড়ী ভাংচুর করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মোহনপুর পর্যটন সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে ঢাকা থেকে ৩শ’ জনের ব্যাচ আমাদের এখানে দুপুরের খাবার খেয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবেন। এই মর্মে পর্যটন ভাড়া নেন। পর্যটনের চেয়ারম্যান হিসেবে কাজী মিজানুর রহমান খাবারের মান নিশ্চিত করা ও অন্যান্য সুবিধা সমূহ দেখভাল করার জন্য পর্যটনে আসেন। তখন পর্যটনের ভিতরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীন ছিলেন। উনার সাথে কাজী মিজানুর রহমানের দেখা হয়নি।
স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীনের উপস্থিতিতে ওনার আপন ভাতিজী জামাই মো: সাইফুল ইসলামের নেতৃত্বে স্থানীয় ক্যাডার রুবেল গাজীসহ আরো ১০-১৫ জনের একটি স্বশস্ত্র দল কাজী মিজানুর রহমানের গাড়ী ভাংচুর করে। ভাংচুর করেই ক্ষ্যান্ত হননি তাকে প্রাণে মারার জন্য একাধিকবার চেষ্টা করে। তখন স্থানীয়রা মিজানকে উনার কটেজে নিয়ে প্রাণে রক্ষা করে। স্থানীয়রা ক্ষোভের সুরে আরো জানান, একজন বিএনপি নেতার সামনে একজন জনপ্রতিনিধিকে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ, গাড়ী ভাংচুর করা হলে আমরা সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা দেবে কে? আমরা এর সুষ্ঠু বিচার চাই, নতুবা আমরা মানববন্ধন করতে বাধ্য হবো।
কাজী মিজানুর রহমান জানান, আমার মালিকানাধীন পর্যটনে ও ইউনিয়ন পরিষদে আমি নিয়মিত আসি। আজ যে ঘটনা আমার সাথে হয়েছে, তা সত্যিই লজ্জাজনক। একজন জনপ্রতিনিধি হিসেবে সত্যিই এটি প্রত্যাশা করিনি। আজ আমরা নিরাপত্তাহীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: