বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লায় ৮ ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কাউন্টডাউন শুরু বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ লক্ষ্মীপুরে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল, জব্দ করেছে পুলিশ নির্বাচনী অঙ্গীকারে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোপালগঞ্জে সওজ-এর বর্ণাঢ্য কর্মসূচি শুরু হাওর অঞ্চলের দুর্দশা সংসদে: নৌকা আর মোটরসাইকেলই ভরসা, উন্নয়নের জোর দাবি এমপি কামরুলের

লক্ষ্মীপুরে কৃষি অর্থনৈতিক জোন করবে বিএনপি: এ্যানী চৌধুরী

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, কৃষি ফসল উৎপাদনে উর্ভর ভূমি আমাদের লক্ষ্মীপুর। স্বল্প খরচে ভালো ফসল উৎপাদন হয় এখানে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে, কৃষি ভিত্তিক অনৈতিক জোন করা হবে। কৃষি পণ্যের পাইকারি মার্কেট করা হবে। যেখানে কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করবে। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। যেখানে আমাদের সন্তানরা পড়ালেখা করবে। এসব কিছু আমি এ্যানীর পক্ষে করা সম্ভব। কারন, খালেদা ও তারেক রহমানের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভা ২ নং ওয়ার্ড বিএনপি ও মহিলা দল আয়োজিত মহিলাদের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে এসব কথা বলেন।

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বর্তমানে লক্ষ্মীপুরে মাদক একটি বড় সমস্যা। এটি নির্মূলে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ দরকার। সেটি আমরা ক্ষমতায় গেলে, সাধারণ মানুষকে সাথে নিয়ে করবো। মাদক সমাজে থাকবে না। মাদক কারবারি ও সেবনকারীদের ঠিকানা হবে কারাগার অথবা বিদেশ।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কিছুদিন পরে সংসদ নির্বাচন। এমন কোন কাজ করা যাবে না, যাতে করে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে। ধানের শীষের সমর্থম কমে যাবে। শালিসি বাণিজ্য করা যাবে না। এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজি করা যাবে না। পেশীশক্তি দেখিয়ে মানুষ ভয়ভীতি দেখানো যাবে না। যারা এসব করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতের সমালোচনা করে এ্যানী বলেন, ওরা আমাদের ‘ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড’ নিয়ে সমালোচনা করে। ওনারা বলে, কাঁধে বস্তা নিয়ে হযরত ওমরের মতো বাড়ি-বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দিবে। এই আধুনিক ও বিজ্ঞানের যুগে, জামায়াত-শিবির এবং দাঁড়িপাল্লার প্রার্থীর এধরণের প্রচারণা অযৌক্তিক। এই সময় কথা বলতে হিসাব-নিকাশ করে বলতে হয়। অথচ তারেক রহমান, পরিকল্পিত দেশ গঠনের লক্ষে। ফ্যামিলি ও স্বাস্থ্য কার্ড সহ অন্যান্য সহায়তা দেওয়ার কথা বলেছেন। সেটি ক্ষমতায় গেলে, তিনি বাস্তবায়ন করবেন। এটি করলে, বস্তা কাঁধে করে বাড়িতে পৌঁছে দেওয়ার দরকার হবে না। এছাড়া সেটি বিজ্ঞান ও বাস্তব সম্মত নয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সেক্রেটারি সুমি ভূইয়াসহ আরও অনেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: