শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: শর্ত ভঙ্গ ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

নড়াইল-২: আসনে মনিরুলের মনোনয়ন পুনর্বহালের দাবিতে আমরন অনশন

আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল :
নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইল কেন্দ্রীয় শহিদ মিনারে আমরন অনশন কর্মসূচি শুরু করেছেন তার অনুসারীরা।

সরেজমিনে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে কেদ্রীয় শহিদ মিনারে গিয়ে দেখা যায়, নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানার নেতৃত্বে প্রথমে ৪ জন সমর্থক অনশন শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে অর্ধশতাধীক সমর্থক আমরন অনশনে যোগ দেন। এদিকে ২৪ ঘন্টা অতিবাহিত হলেও প্রচন্ড শীতে আমরন অনশনে থাকা ৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেয়া হয় এবং ১ জনকে স্যালাইন দেয়া হয়েছে। অনশন কর্মসূচি’র খবর পেয়ে মো. মনিরুল ইসলাম দ্রুত ছুটে যান। এসময় অনশনরতদের পানি এবং শরবত খাইয়ে তা ভাঙতে অনুরোধ করলেও তারা সরে যাননি।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে জননেতা মো. মনিরুল ইসলামের সমর্থকরা এ অনশন শুরু করেন।

নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানাসহ সকলে দাবি করেন, দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন জেল খেটেছেন। তাঁর জনপ্রিয়তা রয়েছে অথচ তাঁকে মনোনয়ন দিয়ে আবার তা পরিবর্তন করে অন্য একজনকে দেওয়া হয়েছে, এটা তারা মানতে পারছে না। তাঁরা চান, মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ৯৪ নড়াইল-২ সংসদীয় আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। এর আগে এ আসনে গত (৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করে দলটি। এর ঠিক ২০ দিন পর মনিরুল ইসলামের জায়গায় ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: