শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের

নড়াইল-২: আসনে মনিরুলের মনোনয়ন পুনর্বহালের দাবিতে আমরন অনশন

আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট নড়াইল :
নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইল কেন্দ্রীয় শহিদ মিনারে আমরন অনশন কর্মসূচি শুরু করেছেন তার অনুসারীরা।

সরেজমিনে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে কেদ্রীয় শহিদ মিনারে গিয়ে দেখা যায়, নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানার নেতৃত্বে প্রথমে ৪ জন সমর্থক অনশন শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে অর্ধশতাধীক সমর্থক আমরন অনশনে যোগ দেন। এদিকে ২৪ ঘন্টা অতিবাহিত হলেও প্রচন্ড শীতে আমরন অনশনে থাকা ৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেয়া হয় এবং ১ জনকে স্যালাইন দেয়া হয়েছে। অনশন কর্মসূচি’র খবর পেয়ে মো. মনিরুল ইসলাম দ্রুত ছুটে যান। এসময় অনশনরতদের পানি এবং শরবত খাইয়ে তা ভাঙতে অনুরোধ করলেও তারা সরে যাননি।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে জননেতা মো. মনিরুল ইসলামের সমর্থকরা এ অনশন শুরু করেন।

নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানাসহ সকলে দাবি করেন, দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন জেল খেটেছেন। তাঁর জনপ্রিয়তা রয়েছে অথচ তাঁকে মনোনয়ন দিয়ে আবার তা পরিবর্তন করে অন্য একজনকে দেওয়া হয়েছে, এটা তারা মানতে পারছে না। তাঁরা চান, মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ৯৪ নড়াইল-২ সংসদীয় আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। এর আগে এ আসনে গত (৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করে দলটি। এর ঠিক ২০ দিন পর মনিরুল ইসলামের জায়গায় ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: