শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

কালীগঞ্জে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫টি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আসাদুল ইসলাম, আবদুল মান্নান মনা, হাফিজুর রহমান, মিলনসহ পাঁচজন। এদের মধ্যে আসাদুলের অবস্থা গুরুতর। তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাসির চৌধুরীর সঙ্গে তারই ভাইপো মিনি মালিথার কিছু দিন ধরে বিরোধ দেখা দেয়।

গত দুদিন আগে পুকুরিয়া গ্রামের বাবুল খা-কে না পেয়ে ছমিরন নেছাকে মারধর করে নাসির চেয়ারম্যানের সমর্থকরা। এরই জের ধরে রোববার সকালে নাসির চেয়ারম্যানের লোকজন আবারও মিনি মালিথার সমর্থক হাফিজুর রহমানের ওপর হামলা করে।

এ সময় দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এক গ্রুপের নেতৃত্ব দেয়া চেয়ারম্যান নাসির চৌধুরী বলেন, রোববার সকালে আসাদুল ও আবদুল মান্নান মনা এই দুজনকে মিনি মালিথা ও মঞ্জুর নেতৃত্বে মারধর করে। পরে আমরা সেখানে গেলে তারা বোমার বিস্ফোরণ ঘটায়।

অন্যপক্ষের মিনি মালিথা বলেন, গত দুদিন আগেও বাবুল খা-কে না পেয়ে তার স্ত্রীকে মারধর করা হয়। আবার রোববার সকালে হাফিজুর রহমানকে মারধর করে। নির্যাতিতরা প্রতিরোধ করতে গেলে বোমার বিস্ফোরণ ঘটায় নাসির চেয়ারম্যান ও তার সমর্থকরা। বোমার বিস্ফোরণে হাফিজুর ও মিলন নামে দুজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ আসার পর কোনো বোমার বিস্ফোরণ ঘটানো হয়নি।

আগে বিস্ফোরণ হয়েছে কিনা তেমন আলামত এখনও আমরা পাইনি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: