বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অভিনব এক জালিয়াতি চক্রের মূল হোতা তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান ডিবি মিরপুর ডিভিশনের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ৩৬৩টি আইফোন (বিভিন্ন মডেলের), বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ, ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব আইফোন ও যন্ত্রাংশের বাজারমূল্য আনুমানিক পৌনে ২ কোটি টাকা।

ডিবির তদন্তে বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। চক্রটি বিদেশ থেকে অবৈধ পথে আইফোনের বিভিন্ন পার্টস বা খুচরা যন্ত্রাংশ দেশে নিয়ে আসত। এরপর রাজধানীর গোপন ডেরায় বসে দক্ষ কারিগর দিয়ে সেগুলো ‘এসেম্বল’ বা জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ আইফোন তৈরি করত। এসব ফোন একদম নতুনের মতো মোড়কজাত করে আসল আইফোন হিসেবে বাজারে চড়া দামে বিক্রি করা হতো। ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, এই চক্রের শিকড় অনেক গভীরে। কেবল এই তিন চীনা নাগরিকই নন, এর সঙ্গে দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও সরাসরি জড়িত। তিনি আরও বলেন, ‘দামি ফোন কেনার সময় গ্রাহকদের অতিরিক্ত সচেতন হতে হবে। সস্তা বা অননুমোদিত দোকান থেকে ফোন কিনে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেক বেশি।’

বর্তমানে এই চক্রের সঙ্গে জড়িত দেশীয় অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান ও জালিয়াতির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: