বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়ে লুটপাট, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্ক কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের বাংলাদেশকে ইসলামি অর্থায়নের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ার পরামর্শ বিশেষজ্ঞদের নানক–নাছিমদের আগরতলায় অবস্থানের খবর, বিএনপির বিক্ষোভ সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় আছেন কারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে: কুমিল্লায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নড়াইলে দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আটক

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম মিশানকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নড়াগাতী থানার ওসি মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে কালিয়া সেনা ক্যাম্পের একটি দল।

আটককৃত মিশান নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামের মো. হাসান মীরের ছেলে। তিনি নড়াগতী থানা ছাত্রদলের কমিটির সাবেক আহ্বায়ক ছিলেন।

সংশ্লীষ্ট সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের রাকিবুল ইসলাম মিশান নামে এক যুবকের বাড়িতে অবৈধ অস্ত্র আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্লবার ভোর ৪ টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী কালিয়া ক্যাম্পের একটি দল। পরে ওই যুবকের বাড়িতে তল্যাশী চালিয়ে ২টি এ্যামুনিশন, ২টি হাসুয়া, ১টি গাছিদা, ১টি চাইনিস কোরাল, ১০টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি রাম দা, ৩টি চাকু, ৫টি ফলা, ৪টি টেটা, ৪টি ঢাল এবং ১টি এক্সপিন্ডেবল মেটাল স্টিফ উদ্ধার ও আসামি রাকিবুলকে আটক করা হয়।

নড়াগাতী থানার ওসি মো. আব্দুর রহিম বলেন, যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: