বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম
দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত

নড়াইলে দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আটক

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম মিশানকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নড়াগাতী থানার ওসি মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে কালিয়া সেনা ক্যাম্পের একটি দল।

আটককৃত মিশান নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামের মো. হাসান মীরের ছেলে। তিনি নড়াগতী থানা ছাত্রদলের কমিটির সাবেক আহ্বায়ক ছিলেন।

সংশ্লীষ্ট সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের রাকিবুল ইসলাম মিশান নামে এক যুবকের বাড়িতে অবৈধ অস্ত্র আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্লবার ভোর ৪ টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী কালিয়া ক্যাম্পের একটি দল। পরে ওই যুবকের বাড়িতে তল্যাশী চালিয়ে ২টি এ্যামুনিশন, ২টি হাসুয়া, ১টি গাছিদা, ১টি চাইনিস কোরাল, ১০টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি রাম দা, ৩টি চাকু, ৫টি ফলা, ৪টি টেটা, ৪টি ঢাল এবং ১টি এক্সপিন্ডেবল মেটাল স্টিফ উদ্ধার ও আসামি রাকিবুলকে আটক করা হয়।

নড়াগাতী থানার ওসি মো. আব্দুর রহিম বলেন, যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: