বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
২০২০ সালে বলিউডের এক তারকার ম্যানেজারের মৃত্যুর মামলা কেন আবারও তদন্ত করা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরো তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা সওজ বলছে অনুমোদন নেই, বন বিভাগ কাটছে তবু সিলেট-তামাবিল সড়কের গাছ পুরোপুরি চালু হয়নি পিরোজপুর ডাম্পিং স্টেশন, রাজস্ব হারাচ্ছে পৌরসভা জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল শরতের সাদা কাশফুলে সেজেছে হিলির ছোট যমুনা ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো

নানা আয়োজনে ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে রোববার রংপুর জেলা প্রশাসন, পীরগঞ্জ উপজেলা প্রশাসন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্থা দিনব্যাপী স্মৃতিচারণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল, গরীবদের মাঝে খাবার বিতরণ ও শিশু-কিশোরদের নানামুখী প্রতিযোগিতার কর্মসূচি পালন করে।

এ দিকে রংপুরের পীরগঞ্জে লালদীঘি ফতেহপুর গ্রামে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম।

এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, পীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার টি এম এ মমিন, পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেশ চন্দ্র, ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত হোসেন বকুল, আওয়ামী লীগ নেত্রী রওশন আরা ওয়াহেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মেরাজুল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার পক্ষ থেকে ক্ষণজন্মা এই কীর্তিমান পুরুষের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে তার রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিশ্ববরেণ্য এই পরমাণু বিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম আব্দুল কাদের মিয়া ও মা মরহুমা ময়জুনেসার চার পুত্র ও তিন কন্যার মধ্যে তিনি ছিলেন সর্ব কনিষ্ঠ। ২০০৯ সালের ৯ মে ৬৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: