বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

বড়পুকুরিয়ায় মজুদ কয়লা, কমছে বিদ্যুৎ উৎপাদন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে পর্যাপ্তের ওপরে পর্যাপ্ত পাহাড় সমান কয়লা মজুদ থাকার পরও ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোমাত্রায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না।

শুধুমাত্র কারিগরি অদক্ষতার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোমাত্রায় সচল না থাকাসহ পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না।

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, পৃথক তিনটি ইউনিটে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও বিদ্যুৎ কেন্দ্রটি শুরু থেকে এ পর্যন্ত কখনোই পুরোমাত্রায় বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়নি। এর মধ্যে ১নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট, ২নং ইউনিটের ১২৫ মেগাওয়াট এবং ৩নং ইউনিটের ২৭৫ মেগাওয়াট। কারিগরি ত্রæটির করণে ২০২০ সালের নভেম্বর মাস থেকে ২নং ইউনিট পুরোপুরি অচলাবস্থায় পড়ে রয়েছে। সচল রয়েছে ১নং ও ৩নং ইউনিট। সেগুলোও মাঝেমধ্যে অচলাবস্থায় পড়ে। বর্তমানে ১২৫ মেগাওয়াটের ১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র ৫৫ মেগাওয়াট এবং ২৭৫ মেগাওয়াটের ৩নং ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এই দুই ইউনিট সচল রাখতে প্রতিদিন গড়ে ২ হাজার ৬০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হচ্ছে। অথচ বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মজুদ রয়েছে প্রায় ৮লাখ মেট্রিক টন।

তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছেন, বর্তমানে সচল ১ ও ৩নং ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র ২২৫ মেগাওয়াট। কারিগরি ত্রæটির কারণে পুরোমাত্রায় বিদ্যুৎ উৎপাদনের জন্য পূর্ণমাত্রায় টারবাইনে লোড দেওয়া যাচ্ছে না। করণ দুইটি ইউনিটের মধ্যে একটি পুরোনো হয়ে গেছে, লোড নিতে না পারণে সেটি আবার বিকল হয়ে যাবে। যেটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেটিও হবে না।

এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রটির ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় ৮লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি সচল রাখতে কয়লার সংকট নয়, বরং কারিগরি অদক্ষতাই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

বড়পুকুরিয়া তাপুবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে সচল ১নং ইউনিটে ৫৫ মেগাওয়াট এবং ৩নং ইউনিটে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বর্তমানে বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ড এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল ইয়ার্ড দুই কোল ইয়ার্ডে প্রায় ৮লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে কয়লার কোন ঘাটতি নেই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: