মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন দুর্বিষহ হবে: পরওয়ার অপুর হাতে ‘গীতাঞ্জলি’, লাইব্রেরিতে ভিন্ন লুকে ফটোশুট বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রি ডেঙ্গু সচেতনতামূলক কনটেন্ট বানানোর আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা-ভূমিধসের সতর্কতা আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমনে দ্বিপা‌ক্ষিক সহ‌যো‌গিতা জোরদা‌রের অঙ্গীকার

নানা আয়োজনে ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে রোববার রংপুর জেলা প্রশাসন, পীরগঞ্জ উপজেলা প্রশাসন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্থা দিনব্যাপী স্মৃতিচারণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল, গরীবদের মাঝে খাবার বিতরণ ও শিশু-কিশোরদের নানামুখী প্রতিযোগিতার কর্মসূচি পালন করে।

এ দিকে রংপুরের পীরগঞ্জে লালদীঘি ফতেহপুর গ্রামে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম।

এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, পীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার টি এম এ মমিন, পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেশ চন্দ্র, ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত হোসেন বকুল, আওয়ামী লীগ নেত্রী রওশন আরা ওয়াহেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মেরাজুল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার পক্ষ থেকে ক্ষণজন্মা এই কীর্তিমান পুরুষের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে তার রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিশ্ববরেণ্য এই পরমাণু বিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম আব্দুল কাদের মিয়া ও মা মরহুমা ময়জুনেসার চার পুত্র ও তিন কন্যার মধ্যে তিনি ছিলেন সর্ব কনিষ্ঠ। ২০০৯ সালের ৯ মে ৬৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: