শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হক বিজয়ী

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক (তালা প্রতীক) বিজয়ী হয়েছেন।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা ১৫ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বর্তমানে বহিষ্কৃত তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত এবং এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী কাজী আব্দুল গফুর পেয়েছেন ১ হাজার ৪৭২ ভোট।

এ ছাড়া কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম জাকারিয়া বাচ্চু পেয়েছেন ৪ হাজার ৭০৭ ভোট, হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হযরত আলী বেলাল পেয়েছেন ২ হাজার ৯৮৭ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রোস্তম আলী পেয়েছেন ৫৬২ ভোট।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: