শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার

অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

বুধবার (৪ মার্চ) ফেসবুক লাইভে এসে তিনি জানান, ব্রেন টিউমারের অস্ত্রোপচারে সাধারণত ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। তবে তার ক্ষেত্রে অস্ত্রোপচার সম্পন্ন করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।

অভিনেত্রী জানান, অস্ত্রোপচারের পর কয়েক দিন তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হলে পরে বাসায় ফিরে পুরোপুরি বিশ্রামে আছেন।

অস্ত্রোপচারের মুহূর্ত স্মরণ করে তানিয়া বৃষ্টি বলেন, ‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি।’

তিনি আরও জানান, অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে তার ওজন কিছুটা বেড়েছে। তবে সুস্থ হয়ে উঠলে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

একই সঙ্গে নতুন কাজের খবরও দিয়েছেন এই অভিনেত্রী। আসন্ন ঈদে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে বলে জানান তিনি।

কঠিন এই সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে বলেও উল্লেখ করেন তানিয়া বৃষ্টি। এজন্য তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: