শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

বুধবার (৪ মার্চ) ফেসবুক লাইভে এসে তিনি জানান, ব্রেন টিউমারের অস্ত্রোপচারে সাধারণত ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। তবে তার ক্ষেত্রে অস্ত্রোপচার সম্পন্ন করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।

অভিনেত্রী জানান, অস্ত্রোপচারের পর কয়েক দিন তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হলে পরে বাসায় ফিরে পুরোপুরি বিশ্রামে আছেন।

অস্ত্রোপচারের মুহূর্ত স্মরণ করে তানিয়া বৃষ্টি বলেন, ‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি।’

তিনি আরও জানান, অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে তার ওজন কিছুটা বেড়েছে। তবে সুস্থ হয়ে উঠলে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

একই সঙ্গে নতুন কাজের খবরও দিয়েছেন এই অভিনেত্রী। আসন্ন ঈদে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে বলে জানান তিনি।

কঠিন এই সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে বলেও উল্লেখ করেন তানিয়া বৃষ্টি। এজন্য তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: