শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ সোনাগাজী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশালের উজিরপুরে জামবাড়ী সেবাশ্রমে ১১তম বৈষ্ণব ও শিষ্য সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে এক কেজি আলুর দামে মেলে না এক কাপ চা, লোকসানে আলুচাষিরা সংরক্ষিত নারী আসনে আলোচনায় মহিলা দল নেত্রী হাছিনা শওকত মুন্সীগঞ্জে রেলপথের রেলিং চুরির সময় পিকআপসহ ৩ জন গ্রেপ্তার সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা নীলফামারীতে সরকারী খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, বন্ধের পর আবারও কাজ শুরু শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের আশঙ্কা সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সম্মাননা নিজেদের তদন্তেই উঠে আসছে মার্কিন সামরিক বাহিনীই দায়ী

আমেরিকায় আসলেই কষ্টে আছেন জায়েদ?

মাথায় সেফটি হেলমেট, পরনে শ্রমিকের পোশাক—হাতে ভারী বোঝা। ঠিক নির্মাণশ্রমিকের মতোই এক দৃশ্যে দেখা গেল অভিনেতা জায়েদ খানকে। সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও কৌতূহল।

ছবিটি দেখে অনেকের মনে প্রশ্ন জাগে—বিদেশে গিয়ে ঠিক কী করছেন এই অভিনেতা?

শেষ পর্যন্ত সেই রহস্যের জবাব দিয়েছেন জায়েদ খান নিজেই। জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি আসলে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকা ড্রিম’-এর দৃশ্য।

নিজের ফেসবুক পেজে বিষয়টি পরিষ্কার করে জায়েদ খান লিখেছেন, ‘গত দুই দিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এই ভালোবাসা ও উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।’

আরও বলেন, ‘‘প্রবাসীদের জীবনে আমেরিকান ড্রিম শুধু স্বপ্ন নয়; এর পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। এই প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি।’

জানা গেছে, আমেরিকা ড্রিম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এতে জায়েদ খানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী সামিরা খান মাহিসহ আরও কয়েকজন শিল্পী।

শুক্রবার (৬ মার্চ) রাত ৮টায় ঠিকানার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উন্মুক্ত করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: