শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

আমেরিকায় আসলেই কষ্টে আছেন জায়েদ?

মাথায় সেফটি হেলমেট, পরনে শ্রমিকের পোশাক—হাতে ভারী বোঝা। ঠিক নির্মাণশ্রমিকের মতোই এক দৃশ্যে দেখা গেল অভিনেতা জায়েদ খানকে। সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও কৌতূহল।

ছবিটি দেখে অনেকের মনে প্রশ্ন জাগে—বিদেশে গিয়ে ঠিক কী করছেন এই অভিনেতা?

শেষ পর্যন্ত সেই রহস্যের জবাব দিয়েছেন জায়েদ খান নিজেই। জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি আসলে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকা ড্রিম’-এর দৃশ্য।

নিজের ফেসবুক পেজে বিষয়টি পরিষ্কার করে জায়েদ খান লিখেছেন, ‘গত দুই দিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এই ভালোবাসা ও উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।’

আরও বলেন, ‘‘প্রবাসীদের জীবনে আমেরিকান ড্রিম শুধু স্বপ্ন নয়; এর পেছনে থাকে সংগ্রাম, ত্যাগ এবং অনেক অদেখা বাস্তবতা। এই প্রথম পর্বে আমরা সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি।’

জানা গেছে, আমেরিকা ড্রিম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এতে জায়েদ খানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী সামিরা খান মাহিসহ আরও কয়েকজন শিল্পী।

শুক্রবার (৬ মার্চ) রাত ৮টায় ঠিকানার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উন্মুক্ত করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: