রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০ জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে: এটিএম আজহার বরমচাল চা বাগানে নতুন ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের মিছিলে শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক স্বাক্ষর শিবচরে অষ্টম শ্রেণির ছাত্রীর মোটরসাইকেলে দুর্ঘটনা, আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক:
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৭ কোটি ৬২ লাখ ২৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর। এদিন কোম্পানিটির ৮ কোটি ৪৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানিটির ৬ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬ কোটি ১৭ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৪ কোটি ৩০ লাখ ১৮ হাজার টাকার শেয়ার এবং ফাইন ফুডস লিমিটেড ২ কোটি ৭১ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: