সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তৃতীয়বার অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা মাদকের সঙ্গে জড়িত কেউ পুলিশে থাকতে পারবে না: আইজিপি চাঁদার দাবিতে হাতুড়িপেটা: উজিরপুর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, পদ থেকে বহিষ্কার মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত স্বাধীনতা লেখক সাংবাদিক শিল্পী গৃহায়ন সমবায় সমিতির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত খেজুর দিয়ে রোজা ভাঙা কেন স্বাস্থ্যের জন্য উপকারী? ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে: হাবিবুর রশিদ

তৃতীয়বার অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০২৬ সালের ৯৮তম অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন স্বামী, মার্কিন গায়ক নিক জোনাস, এবং দুজনে মিলে প্রবেশ করেন লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রিয়াঙ্কার তৃতীয় অস্কার। এর আগে ২০১৬ ও ২০২১ সালে ‘গ্লোবাল আইকন’ হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এবার শুধু অতিথি নয়, উপস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

অনুষ্ঠানে তিনি হোয়াইট ডিয়র গাউন পরে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। সাধারণ সাজে হীরার নেকলেসে লুকের সৌন্দর্য বৃদ্ধি পায়। যদিও নেটদুনিয়ার অনেক ভক্ত তার সাজসজ্জা ও পোশাক নিয়ে সমালোচনা করেছেন, তবে প্রিয়াঙ্কা তা পাত্তা দেননি। অন্যদিকে, নেটিজেনদের একাংশ তাকে প্রশংসায় ভাসিয়েছেন। হালকা মেকআপ ও আত্মবিশ্বাসী উপস্থিতিকে অনেকেই সাহসী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

অস্কারের মঞ্চে নিজের উপস্থিতি এবং বক্তব্যের মাধ্যমে ভারতীয়দেরও গর্বিত করেছেন প্রিয়াঙ্কা। তিনি এবারের অস্কারে বিশ্বজুড়ে সিনেমার প্রভাব নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরির পুরস্কার উপস্থাপন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: