সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

তৃতীয়বার অস্কারের মঞ্চে দ্যুতি ছড়ালেন প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০২৬ সালের ৯৮তম অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন স্বামী, মার্কিন গায়ক নিক জোনাস, এবং দুজনে মিলে প্রবেশ করেন লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রিয়াঙ্কার তৃতীয় অস্কার। এর আগে ২০১৬ ও ২০২১ সালে ‘গ্লোবাল আইকন’ হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এবার শুধু অতিথি নয়, উপস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

অনুষ্ঠানে তিনি হোয়াইট ডিয়র গাউন পরে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। সাধারণ সাজে হীরার নেকলেসে লুকের সৌন্দর্য বৃদ্ধি পায়। যদিও নেটদুনিয়ার অনেক ভক্ত তার সাজসজ্জা ও পোশাক নিয়ে সমালোচনা করেছেন, তবে প্রিয়াঙ্কা তা পাত্তা দেননি। অন্যদিকে, নেটিজেনদের একাংশ তাকে প্রশংসায় ভাসিয়েছেন। হালকা মেকআপ ও আত্মবিশ্বাসী উপস্থিতিকে অনেকেই সাহসী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

অস্কারের মঞ্চে নিজের উপস্থিতি এবং বক্তব্যের মাধ্যমে ভারতীয়দেরও গর্বিত করেছেন প্রিয়াঙ্কা। তিনি এবারের অস্কারে বিশ্বজুড়ে সিনেমার প্রভাব নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরির পুরস্কার উপস্থাপন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: