শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

নড়াইলে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : পবিত্র ঈদ- উল-ফিতর উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে নলদী ইউনিয়নের এন এন পি ০০৭ একতা সংঘের আয়োজনে ওই ইউনিয়নের নওয়াপাড়া, মতিনগর, কালাচাঁদপুর, বৈকন্ঠপুর গ্রামের ১শ জন উপকারভোগীদের মাঝে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এন এন পি ০০৭ একতা সংঘের উপদেষ্টা ইসরাফিল শেখ, মাজেদুল হক, মামুন শেখ, রাজ্জাক মোল্যা, হালিম ফকির বাবু শেখ, লিয়াকত শেখ, সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শেখ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন,সহ-সভাপতি শামিমুর রহমান এরশাদ, শামিম শেখ, প্রচার সম্পাদক আনিচুর রহমান বাচ্চু, সহ-প্রচার সম্পাদক জুবায়ের শেখ, সদস্য আকাশ শেখ,আলমগীর, আব্দুল্লাহ, তুষার,তরিকুল, রজিবুলসহ অন্যান্য সদস্যরা।

এদিকে ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এই মানবিক কর্মসূচির আয়োজন করায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “ ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা। তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: