বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম
বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’

মেরিলের সাথে যুক্ত হলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড মেরিলের সঙ্গে যুক্ত হলেন রুপালি পর্দার পরিচিত মুখ পূজা চেরি। সম্প্রতি এক জমকালো আয়োজনের মাধ্যমে এই নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব এবং তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার কারণে পূজা চেরিকে ‘মেরিল পরিবার’-এর নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। দীর্ঘকাল ধরে মেরিল ত্বকের কোমল যত্ন, স্বাভাবিক সৌন্দর্য এবং আস্থার প্রতীক হিসেবে গ্রাহকদের কাছে সমাদৃত। সেই ধারাবাহিকতায় পূজা চেরির এই সম্পৃক্ততা ব্র্যান্ডের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে মনে করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পূজা চেরি বলেন, দেশের অন্যতম বিশ্বস্ত ও সুপরিচিত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, এই সহযোগিতার মাধ্যমে দর্শক ও গ্রাহকদের সঙ্গে মেরিল ব্র্যান্ডের সম্পর্ক আরও নিবিড় হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: