মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

মেরিলের সাথে যুক্ত হলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড মেরিলের সঙ্গে যুক্ত হলেন রুপালি পর্দার পরিচিত মুখ পূজা চেরি। সম্প্রতি এক জমকালো আয়োজনের মাধ্যমে এই নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব এবং তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার কারণে পূজা চেরিকে ‘মেরিল পরিবার’-এর নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। দীর্ঘকাল ধরে মেরিল ত্বকের কোমল যত্ন, স্বাভাবিক সৌন্দর্য এবং আস্থার প্রতীক হিসেবে গ্রাহকদের কাছে সমাদৃত। সেই ধারাবাহিকতায় পূজা চেরির এই সম্পৃক্ততা ব্র্যান্ডের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে মনে করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পূজা চেরি বলেন, দেশের অন্যতম বিশ্বস্ত ও সুপরিচিত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, এই সহযোগিতার মাধ্যমে দর্শক ও গ্রাহকদের সঙ্গে মেরিল ব্র্যান্ডের সম্পর্ক আরও নিবিড় হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: