শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা আটক ৫ লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি,  এলাকাবাসীর প্রতিবাদ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে-মিয়া গোলাম পরওয়ার “মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ফিরিঙ্গী বাজার হতে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার” উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা? নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতয় হাজারো মানুষের ঢল

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও খেলা ফিরিয়ে আনতে এ প্রতিযোগিতার আয়োজন করে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নবাসীর আয়োজন নারানদিয়া রেল স্টেশনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নড়াইলসহ বিভিন্ন জেলার ১৫ থেকে ১৬ টি ঘোড়া এ প্রতিযোতায় অংশ নেন।

গ্রামীণ এ ঐতিহ্যের প্রতিযোগিতা দেখতে মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, ও শিশু আসতে থাকে। এসময় লোহাগড়া উপজেলার নারানদিয়া রেল স্টেশন এলাকায় মানুষের মিলনমেলায় পরিণত হয়।

এ ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুস্কাকার তুলে দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান।
এসময় লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পি, মো. খোকন সরদার, মো. নাজমুল হুদাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও লোহাগড়া থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: