শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি ১ ডিসেম্বর শুরু ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন, আসন ১৫৪৫ শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই

সালমানের বিগ বসে আসছেন রিয়া চক্রবর্তী!

নিউজ ডেস্ক :: বিগ বস ১৪-র ঘরে হাজির হচ্ছেন রিয়া চক্রবর্তী! বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শুরু হয়েছে। রিয়া চক্রবর্তী এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও, ফের শোরগোল শুরু হয়েছে গ্র্যান্ড রিয়্যালিটি শোয়ে অভিনেত্রীর হাজিরা নিয়ে।

টেলিভিশন অভিনেতা সূরজ কক্কর সম্প্রতি মুখ খোলেন বসের ঘরে রিয়া চক্রবর্তীর হাজিরা নিয়ে। সূরজ বলেন, বিগ বস ১৪-র ঘরে রিয়া যদি হাজির হন, তাহলে অনেক ধ্বন্দ কেটে যাবে মানুষের। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কী হয়েছিল, সে বিষয়ে মানুষ স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্ক কেমন ছিল, সে বিষয়েও অনেক কিছু জানা যাবে বলে মন্তব্য করেন সূরজ।

বিগ বসের নির্মাতারা যদি রিয়াকে শোয়ে আনেন এবং সেখানকার প্রতিযোগীরা যদি রাজি হন, তাহলে অনেক সত্যের খোলসা করা যাবে বলেও মনে করেন সূরজ কক্কর।

সূরজের কথায়, বিগ বসের ঘরে ২৪ ঘণ্টাই ক্যামেরার সামনে থাকতে হয়। সেখানে মিথ্যে বলার কোনও অবসর থাকে না। রিয়াকে যদি বসের ঘরে আনা হয়, তাহলে সুশান্ত সম্পর্কে অনেক সত্যি সামনে আসবে বলেও মনে করেন সূরজ কক্কর।

প্রসঙ্গত বর্তমানে জামিনে মুক্ত রিয়া চক্রবর্তী। প্রায় ২৮ দিন জেলে থাকার পর মাদক মামলায় অবশেষে জামিন পান রিয়া। প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী জামিন পেলেও, এখনও জেলে রয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: