সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালমানের বিগ বসে আসছেন রিয়া চক্রবর্তী!

নিউজ ডেস্ক :: বিগ বস ১৪-র ঘরে হাজির হচ্ছেন রিয়া চক্রবর্তী! বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শুরু হয়েছে। রিয়া চক্রবর্তী এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও, ফের শোরগোল শুরু হয়েছে গ্র্যান্ড রিয়্যালিটি শোয়ে অভিনেত্রীর হাজিরা নিয়ে।

টেলিভিশন অভিনেতা সূরজ কক্কর সম্প্রতি মুখ খোলেন বসের ঘরে রিয়া চক্রবর্তীর হাজিরা নিয়ে। সূরজ বলেন, বিগ বস ১৪-র ঘরে রিয়া যদি হাজির হন, তাহলে অনেক ধ্বন্দ কেটে যাবে মানুষের। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কী হয়েছিল, সে বিষয়ে মানুষ স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্ক কেমন ছিল, সে বিষয়েও অনেক কিছু জানা যাবে বলে মন্তব্য করেন সূরজ।

বিগ বসের নির্মাতারা যদি রিয়াকে শোয়ে আনেন এবং সেখানকার প্রতিযোগীরা যদি রাজি হন, তাহলে অনেক সত্যের খোলসা করা যাবে বলেও মনে করেন সূরজ কক্কর।

সূরজের কথায়, বিগ বসের ঘরে ২৪ ঘণ্টাই ক্যামেরার সামনে থাকতে হয়। সেখানে মিথ্যে বলার কোনও অবসর থাকে না। রিয়াকে যদি বসের ঘরে আনা হয়, তাহলে সুশান্ত সম্পর্কে অনেক সত্যি সামনে আসবে বলেও মনে করেন সূরজ কক্কর।

প্রসঙ্গত বর্তমানে জামিনে মুক্ত রিয়া চক্রবর্তী। প্রায় ২৮ দিন জেলে থাকার পর মাদক মামলায় অবশেষে জামিন পান রিয়া। প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী জামিন পেলেও, এখনও জেলে রয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: