রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জ কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জন গ্রেপ্তার গোপালগঞ্জ কাশিয়ানীর শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ রাসেলের ৫ বছরের কারাদন্ড: স্বস্তি এলাকাবাসীর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আ. লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটর এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান মধ্যপ্রাচ্যে ইসরায়েল-মার্কিন বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের বৈদ্যুতিক তার চুরির সময় ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেটে জিম্মি রোগীরা

বৈদ্যুতিক তার চুরির সময় ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

রাজধানীর কলাবাগানে একটি ভবনের বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) ভোরে কলাবাগান নর্থ রোড ভূতের গলির ৬৯/১ নম্বর বাড়ির পেছনে এই ঘটনা ঘটে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি বৈদ্যুতিক তার চুরির ভবনের গ্রিল বেয়ে ছাদে ওঠে। সেখানে অনেকগুলো তার কেটে জমা করে। পরবর্তীতে কোনো একটি তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এসআই আরও জানান, বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষ মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন বলেন, ‘ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: