সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ – পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন – খায়ের ভূঁইয়া নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম: সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর বেহেশতের কার্ড কিনলে ঠকে যেতেন নগদে : এমপি আবুল খায়ের “মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার” ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল

নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার

কবিতা

নতুন বছরকে স্বাগতম

নার্গিস আক্তার

নতুন বছরের আগমনে ধুয়ে যাক মুছে যাক
যত ছিল দুঃখ-বেদনা কান্না।
খুশির আনন্দ নিয়ে নতুন পথে যতই ছুটি
পিছুদিনের স্মৃতি কি করে ভুলি?
ভুলা কি যায় কেমনে ভুলি তারে?
যতই চেষ্টা করি ভুলিব হৃদয়ের গ্লানি
ক্ষণে ক্ষণে চোখে নাচে রিমঝিম তালে মনেরও মন্দিরে।
হৃদয়ের আঙিনায় বেঁধেছে বাসা
যায় না কভু তারে ভোলা।

দুলোকে ভূলোকে সবই ছাড়ি কেমন করিয়া হায়
দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট চোখের আয়নায় প্রস্ফুটিত
ভাসমান স্মৃতিকে কেমনে ভুলি।
স্মৃতি বড় বেদনা বিধুর ভুলতে চাইলে ভোলা কি যায়?
শত চেষ্টায় ব্যথায় বিভোর হৃদয়
চোখের আয়নায় জল শ্রুতিধারার মতো
ভেসে ভেসে বেড়ায় আমাকে কাঁদায় আমাকে জ্বালায়।
শত জ্বালা দুঃখ কষ্ট আর শত বাধা বিঘ্ন পেরিয়ে,
হারিয়ে যেতে চাই নতুনের আগমনে মনেরও মন্দিরে।

শত শতাব্দীর পুরানো দিন ঘুরে ফিরে আসে
নতুন বছর নতুন রূপে সাজে।
নতুন আশায় আনন্দে বিহ্বল হয়ে মানুষ
নববর্ষ কে ডাকে।

 

নার্গিস আক্তার
ইসলাম পাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: