বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম
আলু নিয়ে কেন দশকের পর দশক যুদ্ধ করছে জাপান-যুক্তরাষ্ট্র মাড়োয়ারিদের বিপুল সম্পদের রহস্য কী—উদ্যোক্তার মত ঘিরে বিতর্ক ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের: সংসদে শফিকুর রহমান বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, বললেন শিক্ষামন্ত্রী ফ্যাসিবাদী শক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী বাসাবাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ইউজিসির সিদ্ধান্ত বাতিল, নিজস্ব আইন মেনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় উতরে গেল লিউকোমিয়ার টিকা

নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার

কবিতা

নতুন বছরকে স্বাগতম

নার্গিস আক্তার

নতুন বছরের আগমনে ধুয়ে যাক মুছে যাক
যত ছিল দুঃখ-বেদনা কান্না।
খুশির আনন্দ নিয়ে নতুন পথে যতই ছুটি
পিছুদিনের স্মৃতি কি করে ভুলি?
ভুলা কি যায় কেমনে ভুলি তারে?
যতই চেষ্টা করি ভুলিব হৃদয়ের গ্লানি
ক্ষণে ক্ষণে চোখে নাচে রিমঝিম তালে মনেরও মন্দিরে।
হৃদয়ের আঙিনায় বেঁধেছে বাসা
যায় না কভু তারে ভোলা।

দুলোকে ভূলোকে সবই ছাড়ি কেমন করিয়া হায়
দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট চোখের আয়নায় প্রস্ফুটিত
ভাসমান স্মৃতিকে কেমনে ভুলি।
স্মৃতি বড় বেদনা বিধুর ভুলতে চাইলে ভোলা কি যায়?
শত চেষ্টায় ব্যথায় বিভোর হৃদয়
চোখের আয়নায় জল শ্রুতিধারার মতো
ভেসে ভেসে বেড়ায় আমাকে কাঁদায় আমাকে জ্বালায়।
শত জ্বালা দুঃখ কষ্ট আর শত বাধা বিঘ্ন পেরিয়ে,
হারিয়ে যেতে চাই নতুনের আগমনে মনেরও মন্দিরে।

শত শতাব্দীর পুরানো দিন ঘুরে ফিরে আসে
নতুন বছর নতুন রূপে সাজে।
নতুন আশায় আনন্দে বিহ্বল হয়ে মানুষ
নববর্ষ কে ডাকে।

 

নার্গিস আক্তার
ইসলাম পাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: