শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালে সমকালের ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় আইনজীবী ফোরামের দোয়া মাহফিল কুলাউড়ায় চা বাগানের পতিত জমিতে ড্রাগন চাষ, বাড়ছে সম্ভাবনা চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট পুরুষশূন্য ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল সভাপতিসহ গ্রেপ্তার ২ “আমার নদীটা কেন পিছিয়ে” নারীর প্রতি ডিজিটাল ও এআই-ভিত্তিক সহিংসতা বন্ধে ‘ঢাকা ডায়ালগ’ গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী মুকসুদপুরে অস্ত্র ও চোরাই মালামালসহ ছিনতাইকারী গ্রেপ্তার

“আমার নদীটা কেন পিছিয়ে”

আমার নদীটা কেন পিছিয়ে

আমার নদী কেন পিছায়, জনসংখ্যার চাপে নৌকা,
দিনে দিনে কাঁদায়। ডুবু ডুবু করে।
বুকে আমার ব্যথা জাগে, রাজনীতির কাদায় পড়ে,
ক্ষণে ক্ষণে কাঁপায়। জাতি শুধু মরে।
দুর্নীতির ফুটা দিয়ে, বিদেশ ভিক্ষা করে বাঁচি,
টাকা সবই ঝরে। ধারের নিঃশ্বাসে।
প্রকল্প লুট হয়ে গেলে, কূটনীতি দুর্বল বলে,
বাঁধটা কেন ভাঙে। মাথা নিচু হাসে।
লাখো যুবার গলায় ঝুলে, স্বাস্থ্য খাত দুর্বল বড়,
বেকারত্বের শিকল। ঔষধ নাই ঘরে।
দক্ষতা নাই, শিক্ষা নাই, বিনা চিকিৎসায় মানুষ,
জীবন তাই বিফল। গলিতে গলিতে মরে।
এক দেশেতে দুই কানুন, সবচে বড় ঘুণটা হলো,
এ কেমন বৈষম্য? মানসিকতার ক্ষয়।
আইন দুর্বল থেকেই তাই, আমার কী বলতে বলতে,
বিচার বসে ঘুমে। একতা সবই লয়।
সেরা মাঝি ছাইড়া যায়, তবু আমি স্বপ্ন দেখি,
এটা মেধা পাচার। আলো একদিন আসবে।
নিজের দেশে দাম নাই তাই, ফুটা বন্ধ হবে ঠিক,
বুকের ভিতর হাহাকার। সবাই বৈঠা ধরবে।

 

 

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: