শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
বলিভিয়ার বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা ছোপ ছোপ দাগযুক্ত একটি বিশেষ প্রজাতির বিড়ালকে আনুষ্ঠানিকভাবে নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। দক্ষিণ আমেরিকার দুর্গম জঙ্গল ও স্থানীয় পরিবেশ নিয়ে কাজ করার সময় গবেষকদের নজর কাড়ে এই প্রাণীটি। এতদিন একে সাধারণ কোনো বনবিড়াল হিসেবে গণ্য করা হলেও সাম্প্রতিক ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ ভিন্ন তথ্য বেরিয়ে এসেছে।
উন্নত প্রযুক্তির সাহায্যে পরিচালিত জিনগত গবেষণায় গবেষকরা দেখতে পান যে, এই বন্য বিড়ালটি প্রচলিত অন্য কোনো পরিচিত প্রজাতির অন্তর্ভুক্ত নয়। এর ডিএনএ কাঠামোর বিন্যাস প্রমাণ করে যে এটি একেবারেই একটি স্বতন্ত্র এবং আলাদা শ্রেণীর সদস্য। প্রাণীবিদদের দীর্ঘদিনের গবেষণা ও নমুনা পরীক্ষার পরই এই যুগান্তকারী তথ্য নিশ্চিত করা হয়েছে।
বন্যপ্রাণী গবেষকদের মতে, জীববৈচিত্র্যে ভরপুর বলিভিয়ার বনাঞ্চল এমন অনেক অজানা ও রহস্যময় প্রাণীর আবাসস্থল, যেগুলো এখনও মানুষের আড়ালেই রয়ে গেছে। নতুন এই প্রজাতি শনাক্তকরণের মাধ্যমে বন্যপ্রাণীর জিনগত বৈচিত্র্য সম্পর্কে বিজ্ঞানীদের ধারণ আরও সমৃদ্ধ হলো। এই আবিষ্কার ওই অঞ্চলের বাস্তুতন্ত্র রক্ষায় নতুন করে গুরুত্ব আরোপের প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।
পরিবেশবিদ ও গবেষকরা আশা করছেন, এই নতুন প্রজাতি শনাক্ত হওয়ার পর বলিভিয়ার বনাঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণে আরও বেশি মনোযোগ দেওয়া হবে। বনের ঘন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা এমন আরও অনেক অজানা প্রাণী বিজ্ঞানীদের নজরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবিষ্কার বন্যপ্রাণী গবেষকদের জন্য এক বিশাল সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।