সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম
বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইল-লোহাগড়ার বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা অসমাপ্ত গল্প এইচএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ সপ্তাহে ২ দিন ছুটি, ৩টি উৎসব বোনাস ও নারী সুরক্ষা ভাতাসহ শক্তি ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা ক্যানসারে আক্রান্ত সাবেক সহকর্মীর ১৪ বছর ধরে সেবাযত্ন করছেন ঝাং জি কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি

টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম। সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: