বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী এবং লোকজ মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রাঙ্গণে প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা যোবায়ের হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. মীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, পিআইও আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, প্রেস ক্লাব এর সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি চৌদ্দগ্রাম এর মহাসড়ক প্রদক্ষিণ করে চৌদ্দগ্রাম উপজেলা এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, লোকজ সংস্কৃতি এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন স্থান পেয়েছে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: