রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ বয়স চোরা – সাঈদুর রহমান লিটন গোপালগঞ্জে শিশুকে প্রস্রাব করাতে গিয়ে গৃহবধূ ধর্ষণ, অভিযুক্তের প্যান্ট-মোবাইল উদ্ধার বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংকের সাহিত্য সাময়িকী ‘কথামালা’ প্রকাশ নীলফামারীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তাহিরপুরে মাটিয়াইন হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু,আহত ১ প্রধান মন্ত্রী পিতার ন্যায় কাজ করছেন, সংসদ সদস্য মজিবুর রহমান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি ঘোষণা চুক্তি না হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ

কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ ফিরেছে দেশে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে এসব মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।

একইদিনে পৃথক একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে বলেও জানা গেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েতগামী ফ্লাইট বাতিল হওয়ায় এসব মরদেহ নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: