বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

কুমিল্লায় লাকসাম গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আবদুল মান্নান, কুমিল্লা প্রতিনিধি :
লাকসামে সিনথিয়া(১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে লাকসাম থানা পুলিশ ওই ছাত্রীর ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, পাশ্ববর্তী লালমাই থানার সিংগুরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও লাকসাম পৌর এলাকার কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা খালেদা আক্তার লাকসাম পৌরসভা কার্যালয়ের সামনে ৪নং ওয়ার্ডের উত্তর লাকসাম চাচা-ভাতিজা বিল্ডিংয়ের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করেন।

গত সোমবার (২০ এপ্রিল) রাতের কোন সময়ে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সিনথিয়া উদ্দিন গলায় ওড়না পেঁছিয়ে ফ্যানের সাথে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তার মা খালেদা আক্তার মেয়ে সিনথিয়াকে বকাঝকা করেন। এরপর সিনথিয়া রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না উঠায় মা খালেদা আক্তার মেয়েকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পান তার মেয়ে সিনথিয়া ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। এসময় তিনি চিৎকার দিলে আশপাশের বাসার লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে সিনথিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিনথিয়ার মৃত্যুর খবর শুনে তার স্কুলের সহপাঠীরা ছুটে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। পরিস্থিতি বিবেচনায় ওই সময় নবম শ্রেণির ছাত্রীদের ক্লাস ছুটি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: