বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের চেয়ারম্যানকে রবখান্ত করেছে মন্ত্রণালয় শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের ঝুলিতে ২৬৫ রান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র: পানির অভাবে আরও কমেছে বিদ্যুৎ উৎপাদন মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ বরিশালে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষক বহিষ্কার মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী এবং পারমাণবিক বোমা তৈরিতে কত সময় লেগে থাকে? ঢাকার বাতাসে আজ দূষণ কেমন, জানুন বিস্তারিত ধর্মশিং চাকমা হত্যার ঘটনায় সন্তু লারমার অপসারণ ও বিচার দাবি গোপালগঞ্জে জেলা শিক্ষা কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন

ঢাকার বাতাসে আজ দূষণ কেমন, জানুন বিস্তারিত

বিশ্বে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। মেগাসিটি ঢাকায়ও বায়ুদূষণের মাত্রা প্রায় সময় বেশিই থেকেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মেগাসিটি ঢাকা সপ্তম অবস্থানে রয়েছে। বাতাসের এ মান সূচকে রাজধানীর বায়ুর স্কোর ১৪৯। যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এসব তথ্য তুলে ধরা হয়েছে। যদিও প্রতিনিয়ত এই স্কোর পরিবর্তন হতে থাকে। যেমন বৃষ্টি হলে বায়ুরমান বাড়তে থাকে।

ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, বায়ুর স্কোর ৪২৭। ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৭১।

এছাড়া ১৭১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে থাইল্যান্ডের চেংমাই শহর। পঞ্চম স্থানে রয়েছে আলজেরিয়ার আলজিয়ারস শহর, স্কোর ১৬২ এবং ষষ্ঠ স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, স্কোর ১৫৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: