বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম
ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে: কুমিল্লায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী

‘আমরা বিবাহিত তবে সিচুয়েশনশিপে আছি’

বলিউড অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং। লকডাউনের সময় একে অপরের প্রেমে পড়েন এবং ২০২৪ সালে গোয়ার সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা দম্পতি।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে এমন এক মন্তব্য করেছেন জ্যাকি, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। জ্যাকি দাবি করেছেন, তারা বিবাহিত হলেও তাদের সম্পর্কটা আসলে অনেকটা ‘সিচুয়েশনশিপ’-এর মতো।

এক সাক্ষাৎকারে জ্যাকি বলেন, ‘আমরা বিবাহিত তবে ‘সিচুয়েশনশিপ’-এ আছি। এর মানে এই নয় যে আমাদের দায়বদ্ধতা নেই। আমরা একে অপরের প্রতি শতভাগ অনুগত। কিন্তু আমাদের মধ্যে কোনো বাড়তি প্রত্যাশার চাপ বা বিধিনিষেধ নেই। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেমন সম্পর্কের জটিলতা এড়াতে চায়, আমরাও ঠিক সেভাবেই একে অপরের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করি।’

জ্যাকি আরও বলেন, ‘যদি কখনো আমার কোনো প্রাক্তন প্রেমিকা ফোন করে আর রাকুল পাশে থাকে, তবে আমি নির্দ্বিধায় সেই ফোন স্পিকারে দিয়ে কথা বলতে পারি। হয়তো সেই মেয়েটি অস্বস্তিবোধ করবে, কিন্তু আমার লুকানোর কিছু নেই। এতে আমি দমবন্ধ করা কোনো সম্পর্কের চাপ অনুভব করি না।’

এদিকে রাকুল বলেন, ‘আমরা সবদিক থেকেই সমান। এমন নয় যে জ্যাকি ছুটিতে যাবে না বলে আমি মন খারাপ করে বাড়িতে বসে থাকব। আমি একাই ঘুরতে যেতে পারি। অনেক বিয়েতে নারীরা নিজেদের ইচ্ছা বিসর্জন দেন, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টি মোটেও তেমন নয়। আমরা একে অপরের সান্নিধ্য উপভোগ করি, একে অপরকে আটকে রাখি না।’

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: