শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

‘আমরা বিবাহিত তবে সিচুয়েশনশিপে আছি’

বলিউড অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং। লকডাউনের সময় একে অপরের প্রেমে পড়েন এবং ২০২৪ সালে গোয়ার সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা দম্পতি।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে এমন এক মন্তব্য করেছেন জ্যাকি, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। জ্যাকি দাবি করেছেন, তারা বিবাহিত হলেও তাদের সম্পর্কটা আসলে অনেকটা ‘সিচুয়েশনশিপ’-এর মতো।

এক সাক্ষাৎকারে জ্যাকি বলেন, ‘আমরা বিবাহিত তবে ‘সিচুয়েশনশিপ’-এ আছি। এর মানে এই নয় যে আমাদের দায়বদ্ধতা নেই। আমরা একে অপরের প্রতি শতভাগ অনুগত। কিন্তু আমাদের মধ্যে কোনো বাড়তি প্রত্যাশার চাপ বা বিধিনিষেধ নেই। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেমন সম্পর্কের জটিলতা এড়াতে চায়, আমরাও ঠিক সেভাবেই একে অপরের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করি।’

জ্যাকি আরও বলেন, ‘যদি কখনো আমার কোনো প্রাক্তন প্রেমিকা ফোন করে আর রাকুল পাশে থাকে, তবে আমি নির্দ্বিধায় সেই ফোন স্পিকারে দিয়ে কথা বলতে পারি। হয়তো সেই মেয়েটি অস্বস্তিবোধ করবে, কিন্তু আমার লুকানোর কিছু নেই। এতে আমি দমবন্ধ করা কোনো সম্পর্কের চাপ অনুভব করি না।’

এদিকে রাকুল বলেন, ‘আমরা সবদিক থেকেই সমান। এমন নয় যে জ্যাকি ছুটিতে যাবে না বলে আমি মন খারাপ করে বাড়িতে বসে থাকব। আমি একাই ঘুরতে যেতে পারি। অনেক বিয়েতে নারীরা নিজেদের ইচ্ছা বিসর্জন দেন, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টি মোটেও তেমন নয়। আমরা একে অপরের সান্নিধ্য উপভোগ করি, একে অপরকে আটকে রাখি না।’

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: