সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ আহত ৪, শিশুর অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচনে সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল নৌ ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয়: সমন্বিত উদ্যোগের এখনই সময় : মোহাম্মদ গিয়াস উদ্দিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাসচাপায় যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে শিক্ষায় আলোর ছোঁয়া: বৃত্তি, উপকরণ ও খাদ্য সহায়তায় পাশে ইনুমেন্ট সলিউশনস ও সেবক সংঘ খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে মানববন্ধন কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পুলিশের ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উজিরপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন- এমপি সরফুদ্দীন আহম্মেদ সেন্টু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সেন্টু।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় দাসেরহাট থেকে আনোয়ারা মেম্বারের বাড়ি হয়ে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স অতিক্রম করে পঞ্চগ্রাম বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুব্রত কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মাজেদ তালুকদার মান্নার মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, গুঠিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহীন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

উদ্বোধন অনুষ্ঠানে এমপি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু লুঙ্গি ও গামছা পরে সাধারণ মানুষের বেশে উপস্থিত হয়ে নিজে কোদাল হাতে মাটি কেটে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তার এই অনাড়ম্বর ও ব্যতিক্রমী উপস্থিতি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও প্রশংসার সৃষ্টি করে।

স্থানীয়দের প্রত্যাশা, খাল পুনঃখনন কাজ দ্রুত সম্পন্ন হলে এলাকায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: