মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার”

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ০৪-০৫-২০২৬ খ্রি. বিকাল ১৭.১৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব অর্জুন কুমার দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শ্রীনগর থানাধীন দক্ষিণ পাইকশা সাকিনস্থ আদর্শ পল্লী উন্নয়ন সমিতির অফিসের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে জাকির (৩৮), পিতা- মৃত মেতাহার হোসেন, সাং- ধনিয়া কাইচা, থানা ও জেলা- ভোলা, এ/পি সাং- দক্ষিণ মেদিনী মন্ডল (শাহিনের বাড়ির ভাড়াটিয়া), থানা- পদ্মা সেতু উত্তর ও ২. ইমরান হোসেন (৩২), পিতা- অখিল উদ্দিন, সাং- উত্তর রাঢ়ীখাল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জদ্বয়’কে ৯৫ (পঁচানব্বই) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: